নিজস্ব প্রতিনিধি
র্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জে জ্বালানী তেল চোরাই চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় ১৬৮০ লিটার চোরাই তেল একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করেছেন। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ আকরাম হোসেন (৩৫) এবং ২। মোঃ নুরুল ইসলাম (৪৫)। এ সময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চুরি, ছিনতাই এবং চোরাই মালামাল উদ্ধারসহ দুষ্কৃতিকারী চোরাই চক্রকে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল আজ (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮টি ড্রামভর্তি ১,৬৮০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ২ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
