নারায়ণগঞ্জের অপহরণের ৮ দিন পর ভিকটিম উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ রাসেল (২৮)কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ (২০ জুন) শনিবার বিকালে র্যাব-১১ এর পাঠানো প্রেস রিলিজ থেকে জানা গেছে, র্যাব-১১ এর একটি আভিযানিক দল গতকাল (১৯ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে ভিকটিম রাসেল উদ্ধারসহ চত্রের সদস্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আল আমিন (২৪) ও ইরা ইসলাম (২২) । আসামীরা পরষ্পর স্বামী-স্ত্রী। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন সাতঘরিয়া এলাকায়।
ওই প্রেস রিলিজ থেকে জানা গেছে, গত (১৮জুন) ভিকটিমের মা র্যাব-১১ নারায়ণগঞ্জ বরাবর একটি অভিযোগ করেন। তারা ভিকটিম রাসেলকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের সত্যতা পায়।
র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় প্রতারণা, অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অপরাধ ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন, লেঃ কর্ণেল ইমরান উলাহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস
অধিনায়ক।
