নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ৮ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় দেড় ডজন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন উপলক্ষ্যে মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসানের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমেরী হাসান, নরসিংদী জেলা পরিষদের সদস্য আঃ হালিম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু পবিত্র রঞ্জন দাস মহাদেবসহ মেহেরপাড়া ইউনিয়নের ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ আওয়ামী লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ১২ টি আর সি সি ঢালাই রাস্তা,ভগীরথপুর চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন, মেহেরপাড়া ইউনিয়ন মুক্তিযুদ্ধাদের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন শেষে সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ পাঠাগার পরিদর্শন করেন।
