দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ইঙ্গিত—-ডা.দীপু মনি।

0 12

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেছে সরকার। করোনা মহামারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এ সেমিনারের আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা.দীপু মনি।

- Advertisement -

আজ শনিবার (২৭ জুন) ‘করোনায় শিক্ষার চ্যালেঞ্জ এবং উত্তরণে করণীয়’ শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ইরাব সভাপতি মুসতাক আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন ইরাবের সাধারণ সম্পাদক নিজামুল হক।

এসময় মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ এখনও তৈরি হয়নি। বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে এবং অবস্থা পর্যবেক্ষেণ করতে হবে। আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবো কিনা, সেটাও এখনও বলা যাচ্ছেনা।’ ‘আমরা কোটি কোটি শিক্ষার্থী ও তাদের পরিবারকে ঝুঁকির মধ্যে রেখে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পারিনা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীদের পরিবারের বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে কিভাবে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টা করতে হবে।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর হোসেন এবং ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More